মালদা

চাঁচল ২ নং ব্লকের বেশ কিছু বুথ দখল করে ছাপ্পা ভোট করার অভিযোগ

নির্বাচন যত গড়াচ্ছে ততই জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক ঘটনা। সেই মতি এদিন সকাল এগারোটা নাগাদ মালদা জেলার চাঁচল ২ নং ব্লকের বেশ কিছু বুথ দখল করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ২, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১২ নং বুথ দখল করে তৃণমূল বলে অভিযোগ করে কংগ্রেস। সেই সঙ্গে আরও অভিযোগ বুথ দখল করে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়াররাও যুক্ত রয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে দাবী করা হয়। 

    এই ঘটনায় জালালপুর কংগ্রেসের অঞ্চল সভাপতি মাঞ্জারুল ইসলামের অভিযোগ, তৃণমূল এলাকার মোট ১০ টি বুথ দখল করে ছাপ্পা ভোট দিচ্ছে। তারা সেই সমস্ত বুথে কংগ্রেসের কোন কর্মীকে ঢুকতে দিচ্ছে না। এই ঘটনায় জড়িত রয়েছে সেখানে থাকা সিভিক ভলেন্টিয়াররাও বলে দাবী করেন তিনি।

https://www.youtube.com/embed/tM62NL9I3SI